ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • ইভ্যালির রাসেল ও স্বজনদের ব্যাংক হিসাব জব্দে নোটিশ

    ইভ্যালির রাসেল ও স্বজনদের ব্যাংক হিসাব জব্দে নোটিশ
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশের আলোচিত ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান তার স্ত্রী শামীমা নাসরিনসহ আত্মীয়দের ব্যাংক হিসাব জব্দ করতে নোটিশ দিয়েছে হাইকোর্ট।

    সোমবার (৭ ফেব্রুয়ারি) ইভ্যালির পরিচালনা বোর্ডের এক আবেদনের পরিপ্রেক্ষিতে মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

     

    ইভ্যালির সাবেক চেয়ারম্যান মো. রাসেল ও তার স্ত্রী, ভাই-বোন, বাবা-মা, শ্বশুর-শাশুড়ি ও কন্যার ব্যক্তিগত ও ব্যবসায়িক যেসব ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেগুলো কেন জব্দ করা হবে না, তা জানতে চেয়েছেন হাইকোর্ট। তাদের আগামী ২ সপ্তাহের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে।

    আদালতে আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার মোরশেদ আহমেদ খান। রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার সৈয়দ মাহসিব হোসেন।

    আইনজীবী মোরশেদ আহমেদ খান সাংবাদিকদের বলেন, সুপ্রিম কোর্টের একজন ডেপুটি রেজিস্ট্রারের তত্ত্বাবধানে ইভ্যালির কিছু গাড়ির ১০ ফেব্রুয়ারি নিলাম হবে। এ সময় নিরাপত্তা দিতে ডিএমপি কমিশনার এবং র‌্যাবের ডিজিকে বলা হয়েছে।

    এর আগে গত ৩ ফেব্রুয়ারি এক বিজ্ঞপ্তিতে এ নিলাম আহ্বান করেছেন প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব কবীর।

    বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১০ ফেব্রুয়ারি নিলামে তোলা হবে গাড়িগুলো। ইভ্যালির একটি রেঞ্জ রোভার, একটি টয়োটা প্রিউস, একটি টয়োটা সিএইচআর, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস আপাতত নিলামে তোলা হবে বলে জানানো হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ