ঢাকা শনিবার, ০৯ মে ২০২৬

Motobad news

সেবাদানে জবাবদিহিতা নিশ্চিত করতে ওপেন হাউজ ডে'র মতো সাহসী কর্মসূচি হাতে নিয়েছি: বিএমপি কমিশনার

সেবাদানে জবাবদিহিতা নিশ্চিত করতে ওপেন হাউজ ডে'র মতো সাহসী কর্মসূচি হাতে নিয়েছি: বিএমপি কমিশনার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেছেন, আমাদের এই দেশ কোন কালেই স্বাধীন ছিলো না, বাহান্নর ভাষা আন্দোলন থেকে নেয়া শিক্ষা আর যেই মহান নেতার ডাকে সারা দিয়ে লাখো শহীদের রক্তের বিনিময়ে এই স্বাধীন ভূখন্ড পেয়েছি সেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি রইল গভীর শ্রদ্ধা। বঙ্গবন্ধু চেয়েছিলেন সুশৃঙ্খল, সমৃদ্ধ সোনার বাংলা উপহার দিতে। সোনার বাংলা উপহার পেতে সোনার মানুষ হওয়া জরুরি।

একটি সুশৃঙ্খল সমৃদ্ধ দেশের পূর্বশর্ত শৃঙ্খলার মান সমুন্নত রাখা। মাননীয় প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও বদান্যতায় আমরা নিজেদের মধ্যে টেকসই উন্নয়ন ঘটিয়ে বর্তমানে একটি উন্নয়নশীল দেশের আধুনিক পুলিশে রুপান্তরিত হয়েছি।

সোমবার (০৭ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১১ টায় বিএমপির কাউনিয়া থানায় "ওপেন হাউজ ডে " অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন,  আমরা প্রথম এবং সাহসী কোন সংস্থা, সেবাদানে জবাবদিহিতা নিশ্চিত করতে ওপেন হাউজ ডের মতো কর্মসূচি হাতে নিয়েছি। নির্ভেজাল সেবা নিশ্চিত করতে যে-সব অগ্রহণযোগ্য দিক ছিলো বিগত তিনবছরের অভ্যন্তরীন কার্যক্রম, জনগণের অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসায় তা কাটিয়ে পরিবর্তিত এক আধুনিক জনমুখী, গণমুখী মানবিক চরিত্রের পুলিশে রুপান্তরিত হয়েছি। এই চরিত্র ধরে রাখতে সমাজের সকল শ্রেনীর মানুষের সমন্বয়ে কাজ করা জরুরি।

কাউনিয়া থানার অফিসার ইনচার্জ আব্দুর রহমান মুকুল এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে  উপ-পুলিশ কমিশনার উত্তর ও ট্রাফিক এস এম তানভীর আরাফাত বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার দক্ষিণ অতিরিক্ত দায়িত্বে উত্তর  ফজলুল করীম, সহকারী পুলিশ কমিশনার  কাউনিয়া থানা  মো. রবিউল ইসলাম শামীম, বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, ভাইস চেয়াম্যান রেহানা বেগম ও সদর উপজেলা ভাইস চেয়াম্যান এডভোকেট মাহাবুবুর রহমান মধু সহ থানার অন্যান্য  অফিসারবৃন্দ।

উল্লেখ্য, প্রতিমাসের ০৪ তারিখ বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানা , ০৭ তারিখ কাউনিয়া থানা , ১০ তারিখ এয়াপোর্ট থানা ও ১৩ তারিখ কোতয়ালী মডেল থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয় ।  

 


গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন