ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • চরফ্যাশনে ৬০ ভূমিহীন পরিবার পাচ্ছেন নতুন ঘর 

    চরফ্যাশনে ৬০ ভূমিহীন পরিবার পাচ্ছেন নতুন ঘর 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মুজিববর্ষ উপলক্ষ্যে চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার  চরমানিকা ইউনিয়নে ২নং ওয়ার্ডে ৬০টি পরিবারকে জমিসহ ঘর দেওয়ার জন্য তালিকাভুক্ত করা হয়েছে। এতে চরমানিকা ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে প্রায় ২ শতাধিক আবেদন জমা হয়েছে উপজেলা নির্বাহী বরাবর।

    আজ সোমবার দুপুরে চরমানিকা ইউনিয়ন পরিষদের হলরুমে চেয়ারম্যান আলহাজ্ব শফিউল্লাহ হাওলাদারের সভাপতিত্বে ভূমিহীন পরিবারের মধ্যে যাচাই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপস্থিতিতে গৃহহীনদের আবেদন পত্র যাচাই বাছাই শেষে ৬০ জনের নামে মুজিব শতবর্ষের ঘরের বরাদ্দ দেন উপজেলা প্রশাসন।

    এসময়  উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আল-নোমান রাহুল, চরফ্যাশন  উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আবু আব্দুল্লাহ খান। আরো উপস্থিত ছিলেন যাচাই বাছাই কমিটির সদস্য  চরমানিকা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার মো. সবুজ ও মহিলা সদস্য পারভীন বেগম, চরমানিকা ইউনিয়ন সহকারী ভূমি ছালাউদ্দিন  সিরাজুল, উপ সহকারী  মারুফ হোসেন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ইতি মধ্যে ৬০ টি ঘরের নির্মাণ কাজ শেষ হয়েছে তা গৃহহীনদের মাঝে বরাদ্ধ দেয়া হবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ