ঢাকা শনিবার, ০৯ মে ২০২৬

Motobad news

এক দিনেই ৯ হাজার ৩৬৯ জনের করোনা শনাক্ত

এক দিনেই ৯ হাজার ৩৬৯ জনের করোনা শনাক্ত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

দেশে ২৪ ঘণ্টায় ৯ হাজার ৩৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮ লাখ ৭০ হাজার ৯০১ জনে। একই সময়ে করোনায় মারা গেছেন ৩৮ জন। এ নিয়ে দেশে করোনায় মারা গেলেন ২৮ হাজার ৬২৭ জন।

আজ সোমবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ৪৪ হাজার ৪৭১ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২১ দশমিক ০৭ শতাংশ।

এর আগের দিন রবিবার দেশে করোনাভাইরাসে ২৯ জনের মৃত্যু হয়। সেদিন করোনা শনাক্ত হয় ৮ হাজার ৩৪৫ জনের।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন