ঢাকা সোমবার, ২০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে চাঞ্চল্যকর আখি হত্যা মামলার আসামি স্বামী ও শশুর প্রায় তিনমাস পর ঢাকায় গ্রেপ্তার বরিশ‍াল নগরীতে শারীরিক অসুস্থতায় নারীর আত্মহনন শেয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো ভুলে জাতির ভাগ্যে বারবার হতাশা শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে বিক্ষোভ বরিশালে কিশোরী অপহরণের অভিযোগে গ্রেফতার ৪ ববি শিক্ষার্থীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ায় হামলা, আহত ১৫  প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত স্বাধীন বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  নদী ও খাল দূষণমুক্ত রাখতে কার্যকর পদক্ষেপ নিতে হবে: জেলা প্রশাসক  বরিশালে উপজেলা বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে ‘ঝাড়ু মিছিল’
  • চেয়ারম্যান প্রার্থীর মৃত্যুতে নির্বাচন স্থগিত

    চেয়ারম্যান প্রার্থীর মৃত্যুতে নির্বাচন স্থগিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নির্বাচনের আগের রাতে মারা গেলেন কুমিল্লার দেবিদ্বার উপজেলার ১২ নম্বর ভানী ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নূরুজ্জামান ভূঁইয়া মুকুল। গতকাল রবিবার রাত ৯টায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। তার মৃত্যুতে ইউনিয়নের চেয়ারম্যান পদসহ ইউনিয়নের সকল পদের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। রবিবার রাত ১২টায় প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ভানী ইউনিয়ন রিটার্নিং কর্মকর্তা ও বরুড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আজহারুল ইসলাম।

    গণবিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথমে শুধু চেয়ারম্যান পদের নির্বাচন স্থগিত করে গণবিজ্ঞপ্তি দেয়া হয়। পরে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক সকল পদ তথা ওই ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করা হয়েছে। 

    জানা যায়, চেয়ারম্যান প্রার্থী মৃত নূরুজ্জামান উপজেলার ১২ নম্বর ভানী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান ছিলেন। তিনি ইউনিয়নের নোয়াগাও গ্রামের আজিজুর রহমানের ছেলে। রবিবার সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে গেছে তাকে কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। পরে রাত ৯টার দিকে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। 
    জেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল আলম বলেন, ভানীর চেয়ারম্যান প্রার্থী মারা গেছেন। তার মৃত্যুতে এই ইউনিয়নের সকল নির্বাচন স্থগিত করা হয়েছে। পরবর্তীতে এই ইউনিয়নের নির্বাচনের তারিখ জানানো হবে। 

    উল্লেখ্য, সপ্তম ধাপে সোমবার কুমিল্লার বুড়িচং ও দেবিদ্বার এই দুই উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। দেবিদ্বারের ভানী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী নুরুজ্জামান ভূইয়া মুকুলের মৃত্যুতে ওই ইউনিয়নের নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ