ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন : নিপুণের সাধারণ সম্পাদক পদ স্থগিত

    চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন : নিপুণের সাধারণ সম্পাদক পদ স্থগিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে প্রাথমিকভাবে জয়ী জায়েদ খানের সাধারণ সম্পাদক পদ বাতিল করে আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। একই সাথে সমাজসেবা অধিদপ্তরের দেওয়া চিঠির কার্যক্রমও স্থগিত করেছেন আদালত।

    একই সঙ্গে সাধারণ সম্পাদক পদে বিজয়ী ঘোষণা করা নিপুণের পদ স্থগিত করা হয়েছে।

    আজ সোমবার জায়েদ খানের করা আপিলের পরিপ্রেক্ষিতে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। আদেশে জায়েদ খানের দায়িত্ব পালনে বাধা নেই বলেও জানিয়েছেন তার কৌসুলি আইনজীবী নাহিদ সুলতানা যুথী ও আহসানুল করিম।
    আদালতের এ রায়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জায়েদ খান জানান, সম্পাদক পদে দায়িত্ব পালনে বিঘ্ন সৃষ্টি না করতে আপিল বোর্ডকে বলেছেন আদালত। তিনি বলেন, ‘আমার অধিকারকে ফিরিয়ে দেওয়া হয়েছে। সুষ্ঠু নির্বাচনে আমি জয়লাভ করেছি। কিন্তু বেআইনি চিঠির ভিত্তিতে আমাকে আপিল বোর্ড বাদ দিয়ে নিপুণকে জয়ী ঘোষণা করা হয়েছে।’
     
    নানা ঘটনার পর গত শনিবার (৫ ফেব্রুয়ারি) জায়েদের প্রার্থিতা বাতিল করে সাধারণ সম্পাদক পদে পরাজিত প্রার্থী চিত্রনায়িকা নিপুণ আক্তারকে সমিতির সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

    এই নির্বাচন পরিচালনায় গঠিত আপিল বোর্ডের সভার পরিষদের সদস্য পদে নির্বাচিত চুন্নুর প্রার্থিতাও বাতিল করা হ‌য়ে‌ছে। এর আগে ভোটের পর নিপুণ অর্থ দিয়ে ভোট কেনার অভিযোগ তুললেও জায়েদ তা প্রত্যাখ্যান করেছিলেন।

    প্রসঙ্গত, গত ২৮ জানুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এর প্রাথমিক ফলাফলে জয়ী হন চিত্রনায়ক জায়েদ খান। তবে নির্বাচনে অনিয়মের অভিযোগে তার প্রার্থিতা বাতিল করেছিল আপিল বোর্ড।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ