ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • নার্সারি স্কুলে শিশুসহ পাঁচজনকে কুপিয়ে হত্যা

    নার্সারি স্কুলে শিশুসহ পাঁচজনকে কুপিয়ে হত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ব্রাজিলে নার্সারি স্কুলে তিন শিশুসহ পাঁচজনকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেছে ১৮ বছরের এক যুবক। নিহত তিন শিশুর বয়স দুই বছরের নিচে।  এ ছাড়া নিহতদের মধ্যে রয়েছেন স্কুলটির দুই কর্মী। খবর বিবিসির। হামলায় আরও চার শিশু আহত হয়েছে। 

    পরে ওই হামলাকারী নিজেও ওই চাপাতি দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। মুমূর্মু অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ব্রাজিলের সান্তা ক্যাটারিনা প্রদেশের ছোট শহর সাওদাদেসে মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে ওই নৃশংস হামলার ঘটনা ঘটে।  

    তবে কেন ওই হামলার ঘটনা ঘটেছে তা এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি পুলিশ। হামলার সময় আরও অনেক শিশু স্কুলটিতে অবস্থান করছিল। স্কুলের স্টাফরা তাদের দ্রুত লুকিয়ে ফেলায় হতাহতের সংখ্যা আর বাড়েনি।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ