ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • আ’লীগ সরকারের আমলে কৃষকেরা কৃষি কাজে আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে :এমপি জ্যাকব

     আ’লীগ সরকারের আমলে কৃষকেরা কৃষি কাজে আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে :এমপি জ্যাকব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেছেন, ‘আওয়ামীলীগ সরকারের আমলে কৃষকেরা কৃষি কাজে আধুনিক প্রযুক্তির ব্যবহার করছেও কৃষকদের জীবনমানের উন্নয়ন ঘটেছে। যার ফলে খাদ্য উৎপাদন বহুগুণে বৃদ্ধি পেয়েছে। আমাদের অর্থনীতির চালিকাশক্তি কৃষি।’

    রোববার বেলা ১২ টায় চরফ্যাসন উপজেলার চরমাদ্রাজ ইউনিয়নে চাষাবাদের উপকরণ বিতরণ ও ট্রান্সপ্লান্টারের মাধ্যমে বোরো ধানের চারা রোপণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমপি জ্যাকব এসব কথা বলেন।সভার সভাপতিত্ব করেন কৃষি বিভাগের বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. তাওফিকুল আলম।

    অনুষ্ঠান সঞ্চালনা করেন চরফ্যাসন কৃষি অফিসের এসএপিপিও মো. ছানাউল্লাহ আজম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান, আ’লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র  মোরশেদ, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, ভোলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ হাসান ওয়াসিরুল কবির, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আবু হাসনাইন, সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি ইউছুফ হোসাইন ইমন প্রমুখ।

    পরে আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ