ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • লালমোহন থানায় টহল গাড়ী দিলেন এমপি শাওন

    লালমোহন থানায় টহল গাড়ী দিলেন এমপি শাওন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওনের ব্যক্তিগত অনুদানে লালমোহন থানায় একটি টহল গাড়ী প্রদান করা হয়েছে। আজ রোববার দুপরে লালমোহন থানা চত্বরে গাড়ীর চাবি হস্তান্তর করেন তিন।

    এমপি শাওন বলেন, লালমোহনের আইন শৃঙ্খলা উন্নয়নে বিশেষ করে মাদক, ইভটিজিং, জুয়া, চুরি, চাঁদাবাজ, বাল্যবিবাহসহ অনান্য কাজের জন্য এই টহল গাড়ী প্রদান করা হয়েছে। দীর্ঘদিন পর্যন্ত পরিবহন সংকটের কারণে থানা পুলিশ যথাসময়ে অপরাধ প্রবন এলাকায় যেতে দেরী হত এবং অপরাধীদের ধরতে পারতো না। আমরা আশা করছি এই টহল গাড়ীর মাধ্যমে লালমোহন থানা পুলিশ আইন শৃঙ্খলা উন্নয়নে উপকৃত হবে। অপরাধ দমনে থানা পুলিশ বলিষ্ঠ ভূমিকা পালন করবে।

    এসময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মাসুম বিল্লাহ, লালমোহন থানা অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ, ওসি তদন্ত এনায়েত হোসেন, লালমোহন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, পৌরসভা আওয়মীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, যুগ্ম আহবায়ক আ.ন.ম. শাহজামাল দুলাল, যুবলীগের যুগ্ম-আহবায়ক ইউছুপ মনজু, পৌরসভা যুবলীগের সভাপতি ফরহাদ হোসেন মেহের, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম প্রমূখ।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ