ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • বিচারপতি নাজমুল আহাসানের প্রতি শ্রদ্ধা

    আজ বসছেন না সুপ্রিম কোর্টি

    আজ বসছেন না সুপ্রিম কোর্টি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিচারপতি এফ আর এম নাজমুল আহাসানের মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ রবিবার (৬ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারকাজ বন্ধ থাকছে। ভার্চ্যুয়ালি আদালতে যুক্ত হয়ে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আজ সকালে এ সিদ্ধান্ত জানান। সকাল নয়টার দিকে ভার্চ্যুয়ালি এজলাসে যুক্ত হন প্রধান বিচারপতি ও আপিল বিভাগের অপর বিচারপতিরা।

    প্রধান বিচারপতি বলেন, বিচারপতি নাজমুল আহাসানের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কার্যক্রম আজকের জন্য বন্ধ রাখা হলো। 

    আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগপ্রাপ্ত হাইকোর্ট বিভাগের বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ৪ ফেব্রুয়ারি সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

    আদালতের কার্যক্রম শুরুর আগে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, কর্মরত বিচারপতি নাজমুল আহাসান গত শুক্রবার মারা গেছেন। এর আগে দুজন কর্মরত বিচারপতি মারা যাওয়ায় আদালতের কার্যক্রম চলেনি। এই ঐতিহ্য ও রীতি মেনে প্রার্থনা রাখছি, যদি আজ কোর্ট বন্ধ রাখতেন। উনি আপিল বিভাগে নিয়োগপ্রাপ্ত হয়েও শপথ নিতে পারেননি।

    আইনজীবী সমিতির সম্পাদক মো. রুহুল কুদ্দুসও অনুরূপ মত ব্যক্ত করেন। এসময় আরও কয়েকজন আইনজীবী কোর্ট বন্ধ রাখা উচিত বলে মত প্রকাশ করেন। পরে প্রধান বিচারপতি ওই সিদ্ধান্ত জানান।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ