ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • বৃষ্টি ও বৈরী আবহাওয়ার প্রভাবে বরগুনায় ১০ লাখ টাকার শুটকির ক্ষতি

    বৃষ্টি ও বৈরী আবহাওয়ার প্রভাবে বরগুনায় ১০ লাখ টাকার শুটকির ক্ষতি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    বরগুনায় হঠাৎ অস্থায়ীভাবে বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় দুই উপজেলার প্রায় ১০ লাখ টাকা মূল্যের শুটকির ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানা যায়। শনিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে বিভিন্ন শুটকি পল্লীতে ঘুরে এ তথ্য জানা যায়।

    এ বিষয়ে আরও জানা যায়, পাথরঘাটা ও তালতলী উপজেলায় অনাকাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রায় সাত লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে মোট ক্ষতির আশঙ্কা ১০ লাখ ছাড়াতে পারে।

    পাথরঘাটা সদর ইউনিয়নের পদ্মা এলাকার বাসিন্দা আলম গরামী ও রুহিতা গ্রামের মালেক ফকির বলেন, শুটকি মাটিতে বিছিয়ে শুকাতে হয়। রাতে হঠাৎ করে বৃষ্টি হওয়ায় সব শুটকি নষ্ট হয়ে গেছে। দাদন নেওয়া স্থানীয় মাছের আড়ৎদারের কাছে আমাদের অনেক টাকা লোকসান গুনতে হবে।

    তালতলী উপজেলার শুটকি ব্যাবসায়ীরা বলেন, এ লোকসান কাটিয়ে ওঠার জন্য আমরা সরকারের কাছে আর্থিক সহযোগিতা চাই। বিনা সুদে নগদ অর্থ দেওয়ার ব্যবস্থা করলে আমরা পুণরায় এ ব্যাবসা চালু করতে পারবো।  

    পাথরঘাটা শুটকি আড়ৎদার রেজাউল করিম আব্বাস বলেন, এ পেশায় নিয়োজিত আমার মৎস্য আড়ৎদে ৫০ জনের বেশি শুটকি মাছ প্রক্রিয়া জাতকরণ পরিবার আছে। এদের মধ্য সকলের শুটকি মাছ বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে গেছে। বিশেষ করে কাঁচা শুটকিগুলো।  

    পাথরঘাটা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, শুটকি বৃষ্টির পানিতে ভিজলে এর গুণগত মান নষ্ট হয়ে যায়। বাজারে এর চাহিদা থাকে না। তবে গত কালকের বৃষ্টিতে কি পরিমান শুটকির ক্ষয়ক্ষতি হয়েছে এটা আমাদের কাছে এখনও হিসাব আসেনি এবং এখনও এ বিষয়ে কোন তথ্য মৎস্য ব্যবসায়ীরা আমাদের জানায়নি।

    এ বিষয়ে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাওছার হোসেন মুঠোফোনে বলেন, ব্যবসায়ীরা সহায়তা চেয়ে লিখিত আবেদন দিলে পর্যাক্রমে তাদেরকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।

    পাথরঘাটা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ বলেন, সরেজমিন পরিদর্শন করার পর শুটকি যাতে নষ্ট না হয় সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এখন যাদের শুটকি বৃষ্টিপাতের কারণে নষ্ট হয়ে গেছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে জানানো হবে।

    এ ব্যাপারে বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, রাতে বৃষ্টি হওয়ার কারণে কাঁচা শুটকিগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সারাদিন রোদের তাপমাত্রা বৃদ্ধি থাকার কারণে ক্ষতির পরিমাণটা কিছুটা কম হবে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ