ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • বিচারপতি নাজমুল আহাসানের প্রতি শ্রদ্ধা: আজ সুপ্রিম কোর্টের বিচারকাজ বন্ধ

    বিচারপতি নাজমুল আহাসানের প্রতি শ্রদ্ধা: আজ সুপ্রিম কোর্টের বিচারকাজ বন্ধ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    সদ্য প্রয়াত বিচারপতি এফ আর এম নাজমুল আহাসানের মৃত্যুতে তার প্রতি সম্মান জানিয়ে রোববার(৬ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের উভয় বিভাগে বিচারকার্য বন্ধ থাকবে।

    রোববার আপিল বিভাগের কার্যক্রম শুরু হওয়ার প্রাক্কালে অ্যাটর্নি জেনারেল ও আইনজীবীদের পরামর্শে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ ঘোষণা দেন।

    বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ২০১০ সালের ১৮ এপ্রিল হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছিলেন। দুই বছর পর ২০১২ সালের ১৫ এপ্রিল তিনি হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান।

    প্রায় ১০ বছরের মাথায় এসে গত ৯ জানুয়ারি আরও তিনজনসহ আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছিলেন বিচারপতি নাজমুল আহাসান। প্রজ্ঞাপন অনুসারে শপথের দিন থেকে এ নিয়োগ কার্যকর হওয়ার কথা। কিন্তু ওই সময় তিনি করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অন্য তিন বিচারপতি শপথ নিয়ে আপিল বিভাগে বিচারকাজ পরিচালনা করছেন। কিন্তু বিচারপতি নাজমুল আহাসান আর শপথ নিতে পারেননি।       

    শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৬টা ১৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।   

    বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ১৯৫৫ সালের  ১৫ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন । তিনি বিএ (সম্মান) ও এমএ  ডিগ্রি অর্জনের পর এলএলবি পাস করেন। ১৯৮৬ সালের ১৮ মার্চ জেলা আদালত ১৯৯৪  সালের ২২ জানুয়ারি হাইকোর্ট বিভাগ এবং ২০০৯ সালের ১৩ ডিসেম্বর আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন তিনি।

    সংবিধান অনুয়ায়ী বিচারপতিদের অবসরের মেয়াদ ৬৭ বছর। সেই হিসেবে বিচারপতি নাজমুল আহাসানের অবসর গ্রহণের তারিখ ছিল আগামী ১৪ ফেব্রুয়ারি।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ