ঢাকা শনিবার, ০৯ মে ২০২৬

Motobad news

বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে সার্চ কমিটি গঠন

বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে সার্চ কমিটি গঠন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

নির্বাচন কমিশন গঠনের জন্য আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে সার্চ কমিটি গঠন করা হয়েছে। রাষ্ট্রপতির নির্দেশে মন্ত্রিপরিষদ বিভাগ আজ শনিবার (৫ ফেব্রুয়ারি) সার্চ কমিটি গঠন করে আদেশ জারি করেছে।

কমিটিতে আরও আছেন বাংলাদেশ সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন, বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী, হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, কথাসাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন।

সার্চ কমিটি ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার আইন ২০২২’ অনুযায়ী দায়িত্ব পালন করবে। কমিটির কাজে প্রয়োজনীয় সহায়তা দিবে মন্ত্রিপরিষদ বিভাগ।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন