ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • পাথরঘাটায় এক হাজার ইয়াবাসহ আটক ১

    পাথরঘাটায় এক হাজার ইয়াবাসহ আটক ১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটা সংলগ্ন বিষখালী নদীতে অভিযান চালিয়ে একটি ট্রলার থেকে এক হাজার ৩ পিস ইয়াবাসহ এক জনকে আটক করেছে কোস্টগার্ড। আজ শনিবার (৫ ফেব্রুয়ারি) ভোররাত ৪ টার দিকে রুস্তম (৫০) ওরোফে গাঁজা রুস্তম নামে একজনকে আটক করা হয়। রুস্তম ৪ নং ওয়ার্ডের আহম্মদ আলীর পুত্র।

    কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার লেঃ এইচ এম. এম হারুন-অর-রশীদ জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলাধীন বিষখালী নদীতে গোপন সংবাদ এর ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ট্রলার তল্লাশি করে ১ হাজার ৩ পিস ইয়াবা ট্যাবলেট, একটি দেশীয় তিনকাটার মাছ শিকারের চলসহ ইয়াবা ব্যবসায়ী রুস্তম ওরোফে গাঁজা রুস্তম (৫০) কে আটক করে।

    তিনি আরও জানান, আটকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। জব্দকৃত ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা ব্যাবসায়ীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ