ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস আগৈলঝাড়া থানায় হামলা মামলার আসামি ঢাকায় ডিবির হাতে গ্রেফতার মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর শিক্ষাভবনে তালাবদ্ধ ব্যারিকেড, সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা দেশের সব মাদরাসায় ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশ
  • মমতার শপথ অনুষ্ঠানে যা হলো

    মমতার শপথ অনুষ্ঠানে যা হলো
    সৃংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    টানা তৃতীয়বারের মতো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বুধবার সকালে তিনি বাংলায় শপথ বাক্য পাঠ করেন। মমতাকে শপথ পড়ান রাজ্যপাল জগদীপ ধনখড়। চলুন দেখে নেই তার শপথ অনুষ্ঠানে কি কি হলো-

    করোনাভাইরাস মহামারির কারণে এবার শপথ অনুষ্ঠান সীমিত আকারে অনুষ্ঠিত হয়েছে। যার কারণে ভারতের অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রী ও শীর্ষ পর্যায়ের রাজনৈতিক নেতারা নিমন্ত্রণ পাননি। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের এমপি অভিষেক ব্যানার্জি, পোল কৌশলবিদ প্রশান্ত কিশোর এবং পার্টি নেতা ফিরহাদ হাকিম। তবে শপথ অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

    স্থানীয় সময় সকাল ১০টা ৪৫ মিনিটে পশ্চিম বঙ্গের রাজ ভবনে শুরু হয় শপথ অনুষ্ঠান। বাংলায় শপথবাক্য পাঠ করেছেন মমতা।

    শপথ শেষে মমতা বলেন, আমাদের প্রথম অগ্রাধিকার হল করোনাভাইরাস পরিস্থিতির মোকাবিলা করা। আমি নবান্নে আলোচনা করব। সমস্ত রাজনৈতিক দলের কাছে আবেদন যে শান্তি বজায় রাখুন। আমি অশান্তি পছন্দ করি না। আইন-শৃঙ্খলা পরিস্থিতি অশান্তি করলে কড়া ব্যবস্থা নিতে পিছপা হব না।

    মমতার বক্তব্য শেষে তাকে ছোটো বোন হিসেবে অভিহিত করলেন জগদীপ ধনখড়। মমতার পাশে দাঁড়িয়ে ভোট-পরবর্তী হিংসা নিয়ে সমালোচনা করেছেন রাজ্যপাল।

    শপথগ্রহণ অনুষ্ঠানের পর রাজভবন ছেড়ে বেরিয়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসময় তাকে গার্ড অব অনার দেওয়া হয়।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ