ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • বরিশালে একদিনে আরও ৩৩৪ জনের করোনা শনাক্ত

    বরিশালে একদিনে আরও ৩৩৪ জনের করোনা শনাক্ত
    ছবি: প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ৩৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে করোনা আক্রান্ত এক জনের মৃত্যু হয়েছে।

    এ নিয়ে বিভাগে মোট শনাক্ত অর্ধলাখ ছাড়িয়েছে ও মারা গেছেন ৬৮৪ জন। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

    দফতর দুটির তথ্য থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে বরিশাল জেলায় একজনের মৃত্যু হয়েছে। বিভাগে সুস্থ হয়েছেন ১১৯ জন। আরটিপিসিআর ল্যাবে শনাক্তের হার ৪০ শতাংশ।

    বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. হুমায়ন শাহীন খান জানান, জেলাভিত্তিক তথ্যে গত ২৪ ঘণ্টায় বরিশাল জেলায় সর্বোচ্চ শনাক্ত হয়েছে ১৩০ জন। এ পর্যন্ত জেলায় আক্রান্ত হয়েছেন ২০ হাজার ২৭৫ জন। সুস্থ হয়েছেন ১৮ হাজার ৬৮১ জন। মোট মারা গেছেন ২৩২ জন।

    পটুয়াখালীতে নতুন শনাক্ত হয়েছেন ২৯ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৭৯০ জন। ভোলায় নতুন ৪৪ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৫১৪ জন।

    পিরোজপুরে নতুন ৩৭ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৬৫ জন। বরগুনায় নতুন ৩৬ জন শনাক্ত নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২৮১ জন। ঝালকাঠিতে নতুন ৫৮ জন শনাক্ত নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৫ হাজার ২৫২ জন।
    শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের তথ্য সংরক্ষক জাকারিয়া খান স্বপন জানান, গত ২৪ ঘণ্টায় ১৭০ জনের নমুনা আরটিপিসিআর ল্যাবে পরীক্ষা করানো হয়েছে। এর মধ্যে ৬৮ জন পজিটিভ ও ১০৪ জন করোনা নেগেটিভ শনাক্ত হয়েছেন। শনাক্তের হার ৪০ শতাংশ।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ