ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • শৈলকুপার দুই ইউনিয়নবাসীর টাকায় হলো দৃষ্টিনন্দন সাঁকো

    শৈলকুপার দুই ইউনিয়নবাসীর টাকায় হলো দৃষ্টিনন্দন সাঁকো
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    ঝিনাইদহের শৈলকুপার দুই ইউনিয়ন ১ নম্বর ত্রিবেনী ও ৩ নম্বর দিগনগর। এক সময় দুই পাড়ের মানুষের একমাত্র যোগাযোগের বাহন ছিল নৌকা পারাপার। বছরের পর বছর কালী নদী এ দুই ইউনিয়নকে বিভক্ত করে রেখেছে।

    জানা যায়, ২০১৮ সালে শ্রীরামপুর গ্রামের যুব সমাজের উদ্যোগে প্রায় ৪ লাশ টাকা ব্যয়ে বাঁশ ও কাঠ দিয়ে তৈরী করেছে একটি এরপর আবারো ভেঙে পড়ে কাঠের এ ব্রীজ।

    ২০২২ সালে দুই এলাকার মানুষের টাকায় নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন এ সাঁকোটি।

    দোকানী লিংকন মোল্লা জানান, একটি সেতুর অভাবে দীর্ঘদিন ধরে দুই পাড়ের জনপদের যোগাযোগ বিছিন্ন হয়ে ছিল। স্কুল কলেজে যাতায়াত ও কাঁচামাল বিক্রয় এবং কৃষি পণ্য আনা-নেওয়ার জন্য ঘুরতে হত দীর্ঘ ৫/৬ কিলোমিটারের পথ। তাই একটি সেতু নির্মাণের দাবি ছিল দুই গ্রামের বাসিন্দাদের। কিন্তু দীর্ঘদিনেও তাদের এ দাবি পূরণ হয়নি। ফলে নিজেরাই টাকা তুলে এ সাঁকোটি নির্মাণ করেছেন।


    বাসিন্দা রহমান জানান, সেতুটি কেন্দ্র করে গড়ে উঠেছে একটি দর্শনীয় স্থান। প্রতিনিয়ত বিভিন্ন গ্রাম থেকে এবং পাশেই অবস্থিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জায়গাটি দেখতে ভিড় জমান প্রতিদিন।

     


    ঝিনাইদহ/আতিকুর রহমান/এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ