ঢাকা শনিবার, ০৯ মে ২০২৬

Motobad news

বাংলা একাডেমিতে নতুন সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন

বাংলা একাডেমিতে নতুন সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন
কথাসাহিত্যিক সেলিনা হোসেন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বাংলা একাডেমির নতুন সভাপতি নিয়োগ পেয়েছেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়। একুশে পদকপ্রাপ্ত এই কথাসাহিত্যিককে তিন বছরের জন্য এই নিয়োগ দেওয়া হয়েছে।

‘বাংলা একাডেমি আইন, ২০১৩’ এর ধারা-৬(১) এবং ৬(৩) অনুযায়ী অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে সেলিনা হোসেন এই নিয়োগ পেয়েছেন। যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৩০ নভেম্বর বাংলা একাডেমির সভাপতি স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ, গবেষক এবং লেখক অধ্যাপক ড. রফিকুল ইসলাম মারা যান। তার জায়গায় সেলিনা হোসেনকে নিয়োগ দেওয়া হলো।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন