ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • একসঙ্গে ৯ সন্তান জন্ম দিলেন হালিমা সিসে

    একসঙ্গে ৯ সন্তান জন্ম দিলেন হালিমা সিসে
    একসঙ্গে ৯ সন্তান জন্ম দিলেন হালিমা সিসে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    একসঙ্গে নয় সন্তান জন্ম দিয়ে আলোড়ন সৃষ্টি করেছেন আফ্রিকার দেশ মালির নাগরিক হালিমা সিসে (২৫)। এত সংখ্যক সন্তান জন্ম দিয়ে ননুপ্লেটস অন্তর্ভুক্ত নারী হিসেবে বিরল দৃষ্টান্ত গড়লেন তিনি। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য নিশ্চিত করেছেন ।

    জানা যায়, গর্ভাবস্থায়ই আলাচনায় চলে আসেন হালিমা। দেশটির নেতারাও বিষয়টি গুরুত্ব সহকারে দেখেন। গত মার্চে যখন চিকিৎসকরা জানান হালিমার বিশেষ যত্নের প্রয়োজন, তখন দেশটির পরিবর্তনকামী নেতা বাহ এনদাও তাকে উন্নত চিকিৎসার মরক্কো পাঠানোর নির্দেশ দেন।

    অবশেষে গতকাল মঙ্গলবার (৪ মে) মরক্কোতে তিনি সিজারের মাধ্যমে ৪ কন্যা ও ৪ ছেলে সন্তানের জন্ম দিয়েছেন।

    বিরল এই ঘটনা প্রসঙ্গে মালির স্বাস্থ্যমন্ত্রী ফান্টা সিবাই বলেন, ‘এখন পর্যন্ত মা ও নবজাতকরা সুস্থ আছেন। চিকিৎসকের সঙ্গে সবসময় যোগাযোগ রাখছি আমরা। কয়েক সপ্তাহের মধ্যেই তাদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে।’

    মরক্কোর স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র রছিদ কৌধারি বলেন, ‘দেশের একটি হাসপাতালে একসঙ্গে এত শিশু জন্মগ্রহণ করবে তা আমি কখনো ধারণাই করতে পারিনি।’


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ