ঢাকা শনিবার, ০৯ মে ২০২৬

Motobad news

রাজধানীতে মাদকবিরোধী অভিযান, গ্রেফতার ৬০

রাজধানীতে মাদকবিরোধী অভিযান, গ্রেফতার ৬০
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৬০ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।  

বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ গণমাধ্যমকে জানান, তাদের কাছ থেকে ৬ হাজার ২৩৩ পিস ইয়াবা, ১৯০ গ্রাম হেরোইন, ৩৪ কেজি ১৮৭ গ্রাম গাঁজা, ১৫ বোতল ফেনসিডিল ও ৮৭০টি নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৪টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।


এসএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন