ঢাকা শনিবার, ০৯ মে ২০২৬

Motobad news

শৈত্যপ্রবাহ নেই, তবে বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

   শৈত্যপ্রবাহ নেই, তবে বৃষ্টি নিয়ে দুঃসংবাদ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


চলতি মাসের (ফেব্রুয়ারি) শেষ দিকে শিলাবৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনার পূর্বাভাস সম্প্রতি দিয়েছিল বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হওয়ার কথাও সে সময় বলা হয়েছিল।
এদিকে গত এক মাস দেশের কয়েকটি অঞ্চলে শৈত্যপ্রবাহ থাকলেও বর্তমানে তা নেই। তবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিভিন্ন জায়গায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বৃহস্পতিবার আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ড. মো. আবদুল মান্নান ডেইলি বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আবহাওয়াবিদ আবদুল মান্নান জানান, আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগে এবং অন্যান্য জায়গার কিছু কিছু জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ দেশের কোথাও শৈত্যপ্রবাহ নেই। তবে শীতের অনুভূতি আছে এবং আগামী দুই দিনেও শীতের অনুভূতি প্রকট হবে না। 

তিনি বলেন, দিনে রোদ কম থাকবে, অনেক স্থানে রোদও পাওয়া যাবে না। রাতের তাপমাত্রা আজকের তুলনায় আরও বাড়বে। শীতের অনুভূতি থাকলেও আগামী দুই দিন শৈত্যপ্রবাহের আশঙ্কা নেই।

এদিকে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৮.৫ ডিগ্রি সেলসিয়াস। আর রাজধানী ঢাকার তাপমাত্রা ১৭.২ ডিগ্রি সেলসিয়াস। 

বৃষ্টি থাকলে তাপমাত্রা বাড়বে না। বৃষ্টি শেষ হয়ে গেলে আবারও তাপমাত্র কমে যাবে। মূলত বৃষ্টি শেষ হলে ধীরে ধীরে রাতের তাপমাত্রা কমতে থাকবে। তখনই শীত পড়া শুরু হবে। এছাড়া চলতি মাসের ১৫ তারিখের পর থেকে শীত কমতে থাকবে বলেও তিনি উল্লেখ করেন।


এসএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন