ঢাকা শনিবার, ০৯ মে ২০২৬

Motobad news

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত‌্যু

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত‌্যু
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

রাজধানীর লালবাগ থানার আজিমপুর চায়না গলিতে ড্রিল মেশিন দিয়ে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সালাউদ্দিন (২৮) নামে এক যুবক মারা গেছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

সালাউদ্দিনকে উদ্ধার করে নিয়ে আসা চাচাতো ভাই আলাউদ্দিন বলেন, সকালে কাজ করতে আমরা লালবাগের আজিমপুর চায়না গলিতে আসি। পরে ড্রিল মেশিন দিয়ে কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়ে সালাউদ্দিন। 

পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক জানায় সে মারা গেছে। তাদের বাসা কামরাঙ্গীরচর থানার ৬ নম্বর গলিতে। সালাউদ্দিনের বাবার নাম মো. আবু।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। লালবাগ থানাকে বিষয়টি অবহিত করা হয়েছে।


এসএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন