ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • মঠবাড়িয়ায় কলেজছাত্রীর অপহরণকারি গ্রেফতার

    মঠবাড়িয়ায় কলেজছাত্রীর অপহরণকারি গ্রেফতার
    পুলিশের হাতে গ্রেফতারকৃত অপহরণকারী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় সদ্য বিয়ে হওয়া কলেজ ছাত্রী (১৯) অপহরণের ঘটনায় অপহরণকারি সবুজ মোল্লা (২২) কে গ্রেপ্তার করে বুধবার দুপুরের আদালতে সোপর্দ করেছে মঠবাড়িয়া থানা পুলিশ।

    মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অপহরণকারির নিজ বাড়ি উপজেলার ফুলঝুড়ি গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সবুজ ওই গ্রামের নূরুল ইসলাম মোল্লার ছেলে।

    মামলা সূত্রে জানা গেছে, পাশ্ববর্তী বামনা উপজেলার ওই কলেজ ছাত্রীর মঠবাড়িয়া উপজেলার তুষখালী গ্রামে বিয়ে হবার পরেও বাবার বাড়িতে থেকে স্থানীয় ডৌয়াতলা কলেজে লেখাপড়া করে আসছিলে।

    এদিকে, বখাটে সবুজ মোল্লা বিয়ের আগে থেকেই ওই কলেজ ছাত্রীকে প্রেমের প্রস্তাব ও উত্যক্ত করে আসছিলে। সবুজ গত ২২ নভেম্বর‘২১ ওই কলেজ ছাত্রীকে কৌশলে অপহরণ করে নিয়ে যায়।

    এ ঘটনায় ওই কলেজ ছাত্রীর স্বামী বরগুনা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল অপহরণকারি সবুজ মোল্লাকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার দুপুরের তাকে আদালতে সোপর্দ করেছে।


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ