ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ঝালকাঠিতে ডাকাতি মামলায় ৬ জনের যাবজ্জীবন

    ঝালকাঠিতে ডাকাতি মামলায় ৬ জনের যাবজ্জীবন
    ছবি: প্রতীকি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির রাজাপুরে একটি ডাকাতির মামলায় ছয় জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, পরিশোধ না করলে আরো ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

    বুধবার বিকেলে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মাসুদুর রহমান এ রায় ঘোষণা করেন। জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌসুলি আসম মোস্তাফিজুর রহমান মনু এ তথ্য জানিয়েছেন। দণ্ডপ্রাপ্তরা হলেন চাঁন মিয়া সোহেল, শহিদুল ইসলাম, মো. নাসির, আমিনুল ইসলাম, ইশ্রাফিল বেপারী ও দলিল উদ্দিন শেখ। এদের মধ্যে শহিদুল ইসলাম আসামি আদালতে উপস্থিত ছিলেন, অন্যরা পলাতক রয়েছে।

    মামলার বিবরণে জানাযায়, ২০০৮ সালের ২৯ জুলাই রাতে দক্ষিণ রাজাপুর গ্রামে হাজী মুনসুর আলীর বাড়িতে ডাকাতি হয়। ডাকাতরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে নগদ লক্ষাধিক টাকা ও মালামাল নিয়ে যায়।

    এ ঘটনায় পরের তিনি বাদী হয়ে রাজাপুর থানায় একটি মামলা দায়ের করেন। থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম তদন্ত শেষে ২০০৯ সালের ১৪ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত ১২ জনের সাক্ষ্যগ্রহণ করে এ রায় দেন।

    জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌসুলি আসম মোস্তাফিজুর রহমান মনু জানান, দণ্ডপ্রাপ্তদের মধ্যে চান মিয়া সোহেলের বাড়ি রাজাপুরের নিজ গালুয়া গ্রামে। অন্যদের বাড়ি মানিকগঞ্জের বিভিন্ন এলাকায়।


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ