ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • কাউখালীতে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ আটক ৩

    কাউখালীতে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ আটক ৩
    ইয়াবাসহ ‍আটক মাদক ব্যবসায়ী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের কাউখালীতে অভিযান চালিয়ে সাড়ে ৮ হাজার পিস ইয়াবা ও ২ লক্ষাধিক টাকাসহ মা ও ছেলে মেয়েসহ একই পরিবারের ৩ জনকে আটক করেছে মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর।

    স্থানীয় ও পিরোজপুর মাদক নিয়ন্ত্রন বিভাগ সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর মাদক নিয়ন্ত্রন বিভাগের সহকারী পরিচালক মোঃ আব্দুল কাদের এর নেতৃত্বে একটি দল কাউখালী উপজেলার মধ্য শিয়ালকাঠী গ্রামে খলিলুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে তার ঘরের মধ্যে পলিথিনে মোড়ানো ৮ হাজার ৫শ পিস ইয়াবা উদ্ধার করে।

    এ সময় তারা ইয়াবা বিক্রিলব্ধ ২ লক্ষ ৪ হাজার ৫শত টাকাও জব্দ করে। মাদক কেনা বেচার সাথে জড়িত থাকার অভিযোগে তারা খলিলুর রহমানের স্ত্রী শারমিন আক্তার (৪৫), ছেলে মেহেদী হাসান মুন্না (১৯) ও মেয়ে ইকতার জাহান তিশা (২২) কে আটক করেন।

    এ সময় তার আরেক ছেলে সাইফুল ইসলাম পায়েল (২৬) পালিয়ে যায় বলে মাদক নিয়ন্ত্রন বিভাগ জানায়। এ ব্যাপারে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বনি আমিন জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে।


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ