ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • বাবুগঞ্জে সার বিক্রেতাদের জরিমানা

    বাবুগঞ্জে সার বিক্রেতাদের জরিমানা
    বাবুগঞ্জে ‍উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বাবুগঞ্জে কীটনাশক, সারের লাইসেন্স, মুল্য তালিকা না থাকায় এবং সরকার  নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অপরাধে ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

    বুধবার দুপুরে  বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের মাধবপাশা বাজারে সার ও কীটনাশক বিক্রেতা মোঃ আরিফুর রহমান, মোঃ জাহাঙ্গীর, মোঃ শহিদুল ইসলাম কে সার ব্যবস্থাপনা আইন ২০০৬ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩ টি মামলায় ২৩ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশসার (ভূমি) মোঃ মিজানুর রহমান আদালত পরিচালনা করেন।

    জানা গেছে, উপজেলার মাধবপাশা ইউনিয়নের মাধবপাশা বাজারের খুচরা সার ও কীটনাশক ব্যবসায়ী মোঃ আরিফুর রহমান, মোঃ জাহাঙ্গীর, মোঃ শহিদুল ইসলাম ইউরিয়াসহ অন্যান্য সার দোকানে খুচরা বিক্রি করেন।

    চলতি বোরো মৌসুমে ইউরিয়া সারের ব্যাপক চাহিদা থাকায় তারা কৃষকদের নিকট বেশি দামে সার বিক্রির অভিযোগ এলাকার কৃষকসহ বিভিন্ন সোর্সের মাধ্যমে খবর পেয়ে  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমান ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায়।

    পরে সেখানে ভ্রাম্যমান আদালত বসিয়ে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও সার ব্যবস্থাপনা আইনে  ৩ টি মামলায় ২৩ হাজার টাকা জরিমান আদায় করা হয়েছে।

    এ সময় বাবুগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ শাহ মোঃ আরিফুল ইসলাম সহ থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ