ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • সুন্দরবনসহ সকল জলাভূমি রক্ষায় মোংলায় মানববন্ধন

    সুন্দরবনসহ সকল জলাভূমি রক্ষায় মোংলায় মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাগেরহাট : জীববৈচিত্রের আধার সুন্দরবনকে ১৯৯২ সালে ইউনেস্কো জলাভূমি হিসেবে ঘোষণা করেছে। দখল এবং দূষণে জলাভূমি আজ বিপর্যস্ত। তাই সুন্দরবনসহ দেশের সকল জলাভূমি রক্ষায় সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। প্রশাসনের অসাধু কর্মকর্তা এবং ভূমি দস্যুদের তান্ডবে সুন্দরবনসহ দেশের বিভিন্ন অঞ্চলের জলাভূমির আয়তন কমে যাচ্ছে। এধরণের অপতৎপরতার বিরুদ্ধে দেশবাসীকে রুখে দাড়াতে হবে। 

    বুধবার  (২ ফেব্রুয়ারি) সকালে মোংলার কাপালিরমেট এলাকায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), পশুর রিভার ওয়াটারকিপার এবং ওয়াটারকিপার্স বাংলাদেশের আয়োজনে বিশ্ব জলাভূমি দিবস পালন উপলক্ষে মানববন্ধনে বক্তারা একথা বলেন।

    এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাগেরহাট জেলা কমিটির আহ্বায়ক পশুর রিভার ওয়াটারকিপার মো. নূর আলম শেখ। সমাবেশে বক্তব্য দেন সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির নেতা অধ্যাপক অসিত সরকার, বাপা নেতা সৈয়দ মিজানুর রহমান, নাজমুল হক, পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার রাকেস সানা, মারুফ বিল্লাহ, মেহেদী হাসান বাবু প্রমূখ। 

    বক্তারা আরো বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র, কৃষি, মৎস, পর্যটনসহ নানা ক্ষেত্রের এক অবিচ্ছেদ্য অংশ হলো জলাভূমি। তাই যাদের কারনে জলাভূমির আয়তন হ্রাস পাচ্ছে তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। জলাভূমির ক্রমাবনতির বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ এবং জলাভূমিতে উদ্ভিদ ও প্রাণীর প্রতিবেশ ব্যবস্থা সঠিকভাবে সংরক্ষণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবী জানান।

     


    মোংলা/আলী আজীম/এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ