ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • টাকা-স্বর্ণালংকার ও সন্তানসহ গৃহবধূ নিখোঁজ

    টাকা-স্বর্ণালংকার ও সন্তানসহ গৃহবধূ নিখোঁজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    বরগুনার তালতলীতে স্বামীর কাছ থেকে ৩বড়ি স্বর্ন ও ২লক্ষ টাকা নিয়ে উধাও হয়েছে একগৃহবধূ। সোমবার (৩১ জানুয়ারি) বিকেলে উপজেলার লাউপাড়া গ্রামের পিত্রালয় থেকে স্বামীর বাড়ী যাওয়ার কথা বলে ওই গৃহবধু পথিমধ্যে উধাও হয়।

    রাতেই স্বামী মন্টু মিয়া থানায় অভিযোগ দায়ের করেন।

    জানা গেছে, উপজেলার লাউপাড়া গ্রামের মোঃ দেলোয়ার হোসেনের কন্যা লামিয়া (২০) এর সাথে ২০২০সালের জানুয়ারী মাসে আমতলী পৌরসভার ৯নং ওয়ার্ডের হাসেম ফকিরের পুত্র মন্টু মিয়ার সাথে বিয়ে হয়। এক বছর যেতে না যেতেই তাদের একটি পুত্র সন্তান জন্ম নেয়। মিন্টু তালতলীর জয়ালভাঙ্গার তাপ বিদ্যুত কেন্দ্রে কাজ করতেন।

    স্বামীর বাড়ী যাওয়ার কথা বলে মিন্টুর কাছ থেকে ২ লাখ টাকা ও স্বর্নের দোকানে নিজেদের থাকা ৩ভরি স্বর্ণ নিয়ে অটো গাড়ীতে সোমবার বাড়ীর উদ্যেশ্যে রওয়ানা দেন। কিন্তু বাড়ী পৌছার সময় অতিবাহিত হলেও সে বাড়ী পৌঁছেনি। পথিমধ্যেই শিশু সন্তান নিয়ে উধাও হন লামিয়া।

    উধাও হওয়ার পর থেকেই লামিয়ার সাথে থাকা ২টি ফোন নাম্বার বন্ধ রয়েছে। এ ব্যাপারে তালতলী থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

    তালতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, গৃহবধু উধাওয়ের ঘটনায় থানায় জিডি করা হয়েছে। গৃহবধুকে উদ্ধারের জন্য আইনগত কার্যক্রম চলছে।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ