ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • নারী নির্যাতন মামলায় পুলিশ সদস্য কারাগারে

    নারী নির্যাতন মামলায় পুলিশ সদস্য কারাগারে
    ছবি: প্রতীকি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নারী নির্যাতন মামলায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের একজন নায়েককে জেলহাজতে পাঠিয়েছে আদালত। বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতে মঙ্গলবার সকালে আসামী জামিন বাতিল করে কারাগারে প্রেরণের নির্দেশ দেয় আদালত।

    নায়েক আরিফুর রহমান বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের আবদুল আজিজ হাওলাদারের ছেলে। তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) পিওএন শাখার নায়েক হিসেবে কর্মরত রয়েছেন।

    বাদী জেসমিন জানান, আরিফুর রহমানের সঙ্গে ২০১৩ সালে বিয়ে হয়। তাদের সংসারে দুইটি সন্তান রয়েছে। বিয়ের কয়েক বছর পর থেকেই যৌতুক চেয়ে মানসিক ও শারীরিক নির্যাতন চালাতো। এর বিচার চেয়ে চলতি বছরের সেপ্টেম্বর মাসে বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে যৌতুক নিরোধ আইনে মামলা করেন।

    এরপর দাবিকৃত যৌতুক না পেয়ে নভেম্বর মাসে আরিফ আরেকটি বিয়ে করেন। অক্টোবর মাসের ৭ তারিখ আদালতে হাজির হয়ে আসামী আরিফ মামলা থেকে জামিন নেন। জামিন পাওয়ার পরের দিন বাদী জেসমিনের বাড়িতে গিয়ে তাকে মারধর করেন আরিফ। সেই প্রেক্ষিতে বাদী বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামীর জামিন বাতিলের আবেদন করেন।

    আদালতের বিচারক নায়েক আরিফুর রহমানের জামিন বাতিল করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। পরে হাইকোট থেকে জামিনে ছিলেন আরিফ। জামিনের মেয়াদ শেষ হলে মঙ্গলবার আবারো জামিন বাতিলের আবেদন করেন নায়েক আরিফ। কিন্তু আদালতের বিচালক তার আবেদন না মঞ্জুর করে ফের কারাগারে প্রেরণ করেন। আরিফকে বরিশাল মেট্রোপলিটন পুলিশ থেকে সাময়িক বরখাস্ত করা হয়।


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ