ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • 'হাউজফুল' সাইনবোর্ড শ্মশানে!

    'হাউজফুল' সাইনবোর্ড শ্মশানে!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বৃদ্ধিতে স্বজনরা মৃতের শেষকৃত্য করতে শ্মশান খুঁজে পেতে বিপাকে পড়তে হচ্ছে। অনেক শ্মশানে মরদেহ সারি সারি করে রাখা হয়েছে। কারণ শ্মশানে কোনও জায়গা নেই শব দাহ করার জন্য।

    এমন একটি শ্মশান বেঙ্গালুরুর চামরাজপতে। এখানে মরদেহ রাখার মতোও কোনও জায়গা অবশিষ্ট নেই। কর্তৃপক্ষ শ্মশানের গেটে সাইনবোর্ড লাগিয়েছে। আর তাতে লেখঅ রয়েছে, 'হাউজফুল'। এই শ্মশানে প্রতি দিন ২০ জনের বেশি মরদেহ দাহ করা হয়। সাইনবোর্ড টানিয়ে তারা বলছে, দিনে আর কোনও মরদেহ গ্রহণ করা হবে।

    শহরটিতে ১৩টি বৈদ্যুতিক শ্মশান রয়েছে। পরে অবশ্য গেট থেকে হাউজফুল সাইনবোর্ড নামিয়ে ফেলা হয়।

    গনেশ নামের স্থানীয় বাসিন্দা জানান, শ্মশানের গেটে হাউজফুল সাইনবোর্ড লাগানো হয়েছিল। কিন্তু মানুষ প্রশ্ন তুললে কর্তৃপক্ষ তা নামিয়ে ফেলে।

    করোনায় মৃতের সংখ্যা বেড়ে যাওয়াতে কর্নাটকের রাজ্য সরকার ২৩০ একর ভূমি বরাদ্দ দিয়ে শব দাহ করার জন্য। রাজ্যটির কয়েকটি শ্মশানে প্রতিদিন ২০টির বেশি মরদেহ আসছে। এতে শব দাহ করতে সমস্যা তৈরি হচ্ছে।

    এদিকে, সোমবার কর্নাটকে করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ৪৪ হাজার ৪৩৮ জন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ২৩৯ জনের। 


    /ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ