ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বছরে উৎপাদন ১ লাখ ৮ হাজার ৬৬৬ মেট্রিক টন সুপারি বরিশাল সেনানিবাস সম্প্রসারণে ১ হাজার ১৫৩ কোটি ৬০ লাখ টাকার প্রকল্প গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা  পিরোজপুরে সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে পটুয়াখালীতে তরুণীকে উত্ত্যক্তের অভিযোগে বিএনপি নেতা আটক প্রধানমন্ত্রীর বক্তব্যে বিদ্যুৎ বিভ্রাট, পবিস জিএম বরিশালে  বিএনপি নেতার ছেলেকে ইয়াবা দিয়ে ফাঁসানো, জেলা ডিবির দুই সদস্যর বিরুদ্ধে লিখিত অভিযোগ  মৃত্যুর তিনদিন পর পাওনা বুঝে পেল সাংবাদিক পুলকের পরিবার দেশের সবচেয়ে দরিদ্র বিভাগ বরিশাল, কর্মসংস্থানের অভাবে ঢাকামুখী হচ্ছে মানুষ বরিশালে তালাবদ্ধ বাসা থেকে মুহুরির মরদেহ উদ্ধার
  • যেভাবে রাঁধবেন শামুক তরকারি

     যেভাবে রাঁধবেন শামুক তরকারি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    পার্বত্য চট্টগ্রামে বসবাসরত আদিবাসী জনগোষ্ঠী পাহাড়িদের খাবারে রয়েছে বৈচিত্র্যতা যা তাদের সমতলের অপরাপর জাতিগোষ্ঠীর লোকেদের থেকে নিঃসন্দেহে করেছে আলাদা। পাহাড়িদের বৈচিত্র্যময় সুস্বাদু খাবারের স্বাদ পেতে চায় অপরাপর জাতিগোষ্ঠীর লোকেরা। কিন্তু তারা জানে না কিভাবে পাহাড়িদের খাবার তৈরি করতে হয়। তেমনি একটি খাবার শামুক।

    পার্বত্য জেলাগুলোতে বাজারে কেজি দরে শামুক পাওয়া যায়। শামুক পাহাড়ি অনেক উপজাতিদের প্রিয় খাবার। বাজার থেকে কিনে এনে ভালোমতো ধুয়ে নিতে হবে যতক্ষণ না ঝকঝকে না হয়।

    এরপর পরিমাণমত আদা, রসুন, মরিচ, পেঁয়াজ বেটে নেবেন। এর সাথে পরিমাণমত জিরা গুঁড়া ও হালকা মাছের মশলা মেশাবেন। তরকারির রং লাল করতে লাল মরিচের গুঁড়া মেশাতে পারেন। পাত্রে পরিমাণমত তেল দিয়ে গরম করে মশলাগুলো দিন। হালকা পানি দিয়ে ঢাকনি দিয়ে ঢেকে কিছুক্ষণ রাখুন।

    এরপর শামুক গুলো ঢেলে দিন। চুলাটা হালকা আঁচে রেখে ৫-৬ মিনিট অপেক্ষা করুন। এরপর হালকা নাপ্পি পানিতে মিক্স করে ছাঁকা পানিটা পরিমাণমত তরকারিতে দিন। এরপর তরকারিটা হয়ে আসলে এতে পাহাড়ি ধনিয়াপাতা (সাবারাং) কুচি কুচি করে কেটে দিয়ে দিন। বেশ, হয়ে গেলো স্বাদের শামুক রান্না।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ