ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড 
  • পশুর নদে জেলে নিখোঁজ, সন্ধানে কোস্টগার্ডের অভিযান

    পশুর নদে জেলে নিখোঁজ, সন্ধানে কোস্টগার্ডের অভিযান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সুন্দরবনে মাছ ধরতে গিয়ে মোংলার পশুর নদীতে নৌকা ডুবে এক জেলে নিখোঁজ হয়েছেন। ওই সময় নৌকায় থাকা অপর জেলে সাঁতরিয়ে সুন্দরবনে উঠে প্রাণে বেঁচে গেছেন। শুক্রবার (২৮ জানুয়ারি) দিবাগত রাতে নিখোঁজ হওয়া জেলের সন্ধানে শনিবার (২৯ জানুয়ারি) দুপুর থেকে ওই এলাকায় তল্লাশী অভিযান শুরু করেছে কোস্ট গার্ড।

    মোংলার চিলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেম্বর শান্ত ডাকুয়া জানান, চিলা ইউনিয়নের হলদিবুনিয়ার গ্রামের দাসেরখন্ড এলাকার জেলে বিধান হালদার (৫৫) ও কালিকাবাড়ী এলাকার বিপ্রো পোদ্দার (২৩) একই ডিঙ্গি নৌকায় সুন্দরবনে মাছ ধরে থাকেন। অন্যান্য সময়ের মত বনবিভাগের পাস নিয়ে শুক্রবার দিবাগত রাত ২টার দিকে তারা সুন্দরবনে মাছ ধরতে রওনা হন। পথিমধ্যে রাত ৪টার দিকে পশুর নদীর হাড়বাড়ীয়া এলাকার বয়ার কাছাকাছি পৌঁছালে হঠাৎ তাদের নৌকাটি ছিদ্র হয়ে ডুবে যায়। তখন তারা নৌকায় থাকা বরফ রাখার ককসেট (শোলার বাক্স) ধরে সাঁতরিয়ে পশুর নদীর পূর্ব পাড়ে উঠার চেষ্টা করেন। ওই সময় সাঁতরিয়ে বিপ্রো পোদ্দার পাড়ে উঠতে পারলেও ফিরে আসতে পারেননি বিধান হালদার। বিপ্রো কুলে উঠে সুন্দরবনের গাছে আশ্রয় নেন। পরে শনিবার ভোরে এলাকায় ফিরে এসে বিধানের নিখোঁজের খবর জানান পরিবারের কাছে। তারা খবর পেয়ে বিষয়টি পুলিশ ও কোস্ট গার্ডকে জানানোর পর শনিবার দুপুরে কোস্ট গার্ড নিঁখোজের সন্ধানে অভিযান শুরু করেছেন।

    বেঁচে আসা জেলে বিপ্রো পোদ্দার বলেন, নৌকা ডুবে গেলে ককসিটের দুই অংশ নিয়ে কুলে আসার জন্য সাঁতার শুরু করি দুইজনেই। সাঁতরিয়ে বেশ কিছু দূর একসাথেই আসি। এরপর বিধান আমার পিছনে পড়ে যায়। আমি কুলে এসে বন্যপ্রাণীর ভয়ে গাছে উঠে থাকি। কিন্তু বিধান আর ফিরে আসেনি। মনে হচ্ছে হাত থেকে ককসিট ছুটে গিয়ে ডুবেই নিখোঁজ হয়েছেন সে। এ জেলেরা সুন্দরবনে খেপলা জাল দিয়ে মাছ ধরে আসছিলেন।

    মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে নিখোঁজের সন্ধানে পুলিশ, নৌ পুলিশ, বনবিভাগ ও কোস্ট গার্ডের যৌথ অভিযান চলছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ