ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি 
  • বাদুর থেকে ছড়াচ্ছে করোনার নতুন ধরন নিওকোভ

    বাদুর থেকে ছড়াচ্ছে করোনার নতুন ধরন নিওকোভ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনাভাইরাসের আরেকটি নতুন ধরনের সন্ধান পাওয়া গেছে। চীনের একদল বিশেষজ্ঞ এ দাবি জানিয়েছেন। কথিত এ নতুন ধরনকে বলা হচ্ছে ‘নিওকোভ’।  

    চীনের উহানের চিকিৎসা-বিজ্ঞানীরা বলছেন, নতুন এই ধরনটির ফুসফুস ক্ষতিগ্রস্ত করার ক্ষমতা রয়েছে।

    চীনা বিশেষজ্ঞদের দাবি, নিওকোভ আক্রান্ত হলে মৃত্যুর ঝুঁকি তুলনামূলকভাবে অনেক বেশি। সংক্রমিত প্রতি তিন জনে এক জনের মৃত্যু হতে পারে।  

    এ সংক্রান্ত গবেষণার ফল প্রকাশ করা হয়েছে উহানভিত্তিক একটি ওয়েবসাইটে। সেখানে বিশেষজ্ঞরা দাবি করেছেন, বর্তমানে বিদ্যমান কোনো করোনা টিকা ‘নিওকোভ’- এর ক্ষেত্রে কার্যকর হবে না।  

    তবে নিওকোভ নিয়ে আরও বিস্তারিত গবেষণার প্রয়োজন বলেও মনে করছেন তাঁরা। প্রসঙ্গত, উহানেই বিশ্বের প্রথম নভেল করোনাভাইরাস (সার্স ২) ধরা পড়েছিল।

    এর আগে ‘নিওকোভ’- এর মতো করোনার ধরনের সন্ধান পাওয়া গিয়েছিল ২০১৩ এবং ২০১৫ সালে। কোভিড-১৯-এর সঙ্গে অনেক জায়গায় মিল রয়েছে নিওকোভ-এর।  

    এ ধরনের করোনার সন্ধান প্রথম পাওয়া যায় দক্ষিণ আফ্রিকায়। মূলত বাদুড়ের শরীরে পাওয়া গেছে ‘নিওকোভ’।  

    এদিকে এ ব্যাপারে গত বৃহস্পতিবার রাশিয়ার ‘ভেক্টর রাশিয়ান স্টেট রিসার্চ সেন্টার অব ভাইরোলজি অ্যান্ড বায়ো টেকনোলজি’ একটি বিবৃতি দিয়েছে।  

    এতে বলা হয়েছে, চীনা বিশেষজ্ঞরা করোনার যে নতুন ধরন নিয়ে সাবধান করছেন, তা নিয়ে এখনই চিন্তার কিছু নেই। মানুষের শরীরে এই ধরনটির সংক্রমণের আশঙ্কা খুবই সামান্য।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ