ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • দৌলতখানে জমিজমা বিরোধের জেরে বিজিবি সদস্যকে হত্যার চেষ্টা

    দৌলতখানে জমিজমা বিরোধের জেরে বিজিবি সদস্যকে হত্যার চেষ্টা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার দৌলতখানে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আব্দুর রব(৫৫) নামে বিজিবি’র নায়েক সুবেদারকে এলোপাতাড়ি পিটিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। আহত বিজিবি সদস্য দৌলতখান উপজেলা চরপাতা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত সেরাজল হক হাওলাদারের ছেলে।’

    শুক্রবার উপজেলার চরপাতা ইউনিয়নের রবন আলী হাওলাদার বাড়ির দরজায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিজিবি সদস্য’র স্ত্রী লুৎফুন নাহার বাদি হয়ে দৌলতখান থানায় একটি মামলা দায়ের করেছেন।

    আহত বিজিবি সদস্য জানান, তার ভাই মোসারফের সাথে ১ একর ৮০ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। শুক্রবার ওই জমিকে কেন্দ্র করে তার ভাই মোসারফ ও তার ছেলে আসাদুজ্জামান, ইয়াহ ইয়াহ খান সহ ৫ থেকে ১০ জন তার উপর লাঠিসোটা দিয়ে এলোপাতাড়ি হামলা চালান। এক পর্যায়ে তাকে হত্যার উদ্দেশ্যে গলায় মাফলার দিয়ে ফাঁস লাগানো হয়। তার চিৎকারে আশপাশের লোকজন এলে অভিযুক্তরা পালিয়ে যান। পরে তাকে উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।’

    এ বিষয় জানতে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদেরকে পাওয়া যায়নি। দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, এ বিষয়ে আহত বিজিবি সদস্য’র স্ত্রী লুৎফুন নাহার বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

     

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ