ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড 
  • সেনবাগে ব্রীজের নিচে মিলল পাইপগান-কার্তুজ

    সেনবাগে ব্রীজের নিচে মিলল পাইপগান-কার্তুজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর সেনবাগের নবীপুর ইউনিয়ন থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পাইপগান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।
     
    শনিবার (২৯ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী। এর আগে শুক্রবার দিবাগত রাত পৌনে ২টার দিকে উপজেলার নবীপুর ইউনিয়নের দেবীসিংহপুর গ্রামের আইচের টেক ও কুতুবেরহাটের মাঝামাঝি সড়কের ব্রীজের নিচ থেকে এই দেশীয় তৈরী পাইপগান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।  

    ওসি ইকবাল হোসেন পাটোয়ারী আরো বলেন, আগামী ৩১ জানুয়ারি অনুষ্ঠিতব্য নবীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী শান্ত পরিবেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে কতিপয় অজ্ঞাত দুষ্কৃতিকারী এ অবৈধ অস্ত্র-গুলি লুকিয়ে রেখেছিল মর্মে ধারণা করা হচ্ছে।
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ