ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • মহাকাশে বিচ্ছিন্ন চীনা নভোযান, পড়তে পারে পৃথিবীতে

    মহাকাশে বিচ্ছিন্ন চীনা নভোযান, পড়তে পারে পৃথিবীতে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পৃথিবীর দিক ছুটে আসছে চীনের বৃহত্তম রকেটের ১০০ ফুট লম্বা মূল অভ্যন্তরীণ অংশ (‘কোর’)। এটা আগামী কয়েক দিনের মধ্যে পৃথিবীর যেকোনো প্রান্তে ভেঙে পড়তে পারে বলে জানিয়েছে মহাকাশ গবেষণা বিষয়ক নিউজপোর্টাল ‘স্পেসনিউজ’।

    চীনের তৈরি এই বৃহত্তম রকেটটির নাম ‘লং মার্চ ৫বি রকেট’। মহাকাশে গুরুত্বপূর্ণ অভিযানের জন্যই এই শক্তিশালী রকেট বানিয়েছে চীনা মহাকাশ গবেষণা সংস্থা।

    পৃথিবীর কক্ষপথে নিজ দেশের একটি মহাকাশ স্টেশন বানাতে যাচ্ছে চীন। প্রকল্পটির নাম ‘তিয়ানহে মহাকাশ স্টেশন’। এটা উৎক্ষেপণের জন্য কিছু দিন ধরে প্রস্তুতি নিচ্ছে চীন। এই মহাকাশ স্টেশনের একটি ‘মডিউল’ (অংশ) পরীক্ষামূলকভাবে পৃথিবীর কক্ষপথে পাঠাতে গত ২৮ এপ্রিল ‘লং মার্চ ৫বি রকেটে’র উৎক্ষেপণ করা হয়।

    ‘স্পেসনিউজ’ জানিয়েছে, চীনা রকেটটি সফলভাবে মহাকাশ স্টেশনের মডিউলটিকে কক্ষপথে স্থাপন করতে পারলেও নিজেকে আর গ্রাউন্ড স্টেশনের নিয়ন্ত্রণে রাখতে পারেনি। এটি পৃথিবীর কক্ষপথে নিয়ন্ত্রণহীনভাবে ঘুরছে। তবে এটার ভেতরের ১০০ ফুট লম্বা (৩০ মিটার) অংশটি রকেট থেকে আলাদা হয়ে পৃথিবীর বায়ুমণ্ডলে কয়েক দিনের মধ্যেই ঢুকে পড়তে পারে। এটা রাডারে ধরাও পড়েছে।

    ১০০ ফুট লম্বা (৩০ মিটার) অংশটি এখন ভূপৃষ্ঠের ১০৬ মাইল থেকে ২৩১ মাইল উচ্চতার মধ্যে ওঠা-নামা করছে। এটার ওপর চীনা মহাকাশ গবেষণা সংস্থার গ্রাউন্ড স্টেশনের কোনো নিয়ন্ত্রণ নেই। তাই এটা যেকোনো মুহূর্তে পৃথিবীর যেকোনো প্রান্তে ভেঙে পড়তে পারে। আশঙ্কা করা হচ্ছে।


    /ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ