ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • তালতলীতে বন্যপ্রানী পাচারের অভিযোগে দুজনকে জরিমানা

    তালতলীতে বন্যপ্রানী পাচারের অভিযোগে দুজনকে জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার তালতলীতে বন্যপ্রাণী পাচারকালে ক্রেতা-বিক্রেতা দুই জনকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বিকালে উপজেলা নির্বাহি অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কাওছার হোসেন এ জরিমানা করেন।

    জানা গেছে, উপজেলার নিশানবাড়িয়া খেয়া ঘাট থেকে একটি বন্যপ্রাণী শুকর কুয়াকাটা পাচার হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বনবিভাগের কর্মকর্তা-কর্মীরা বন্যপ্রাণী শূকরসহ বিক্রেতা উপজেলার তাতিপাড়া এলাকার শুখরঞ্জন ও ক্রেতা কলাপাড়া উপজেলা মহিপুর এলাকার শুক্করকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ২ হাজার টাকা জরিমানা করে তাদেরকে ছেড়ে দেন।

    এ বিষয়ে তালতলী রেঞ্জ কর্মকর্তা মনিরুজ্জান বলেন এটি পালিত শুকর বিক্রয়কালে আমাদের বন কর্মকর্তা- কর্মচারীরা আটক করে উপজেলা নির্বাহি কর্মকর্তার নিকট নিয়ে আসেন।

    তালতলী উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. কাওছার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন বন্যপ্রানী আইনে তাদের ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ