ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • চরফ্যাশনে মানবাধীকার সংস্থার বনভোজন ও সংবর্ধনা

    চরফ্যাশনে মানবাধীকার সংস্থার বনভোজন ও সংবর্ধনা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মানবাধীকার সংস্থা “ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অফ বাংলাদেশ ফাউন্ডেশন” চরফ্যাশন উপজেলা শাখা কর্তৃক বন ভোজন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে চরফ্যাশন দুলারহাট থেকে আয়োজিত বন ভোজনে সংস্থাটির কর্মকর্তা,উপদেষ্টা,সদস্য ও অতিথিগণ নান্দনিক সৌন্দর্যে ঘেরা পর্যটন নগড় কুকরি-মুকরী দ্বীপে জাকজমক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

    বেলা ১২টায় কুকরি-মুকরী রেস্ট হাউসের সামনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চরফ্যাশন প্রেস ক্লাবের সভাপতি ও কুকরি-মুকরী ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ আবুল হাসেম মহাজন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংস্থাটির বরিশাল বিভাগীয় কো-চেয়ারম্যান ও নারী নেত্রী মাহমুদা খানম মিলি ও সময়ের খবর পত্রিকার সম্পাদক এবং চরফ্যাশন সাংবাদিক কল্যান তহবিলের সভাপতি ইয়াছিন আরফাত।

    সংস্থাটির জেলা শাখার চেয়ারম্যান লুৎফর রহমান পন্ডিতের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ বক্তব্য রাখেন চরফ্যাশন সাংবাদিক কল্যান তহবিলের সম্পাদক ও যুগান্তর দক্ষিণ প্রতিনিধি এম আমির হোসেন। অন্যান্য অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, চরফ্যাশন অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি ও সমকাল প্রতিনিধি নোমান শিকদার,সাধারণ সম্পাদক ও ইত্তেফাক প্রতিনিধি মিজানুর রহমান নয়ন, যায়যায়দিন প্রতিনিধি মাইনউদ্দিন জমাদার প্রমুখ।

    সংস্থাটির চরফ্যাশন উপজেলা শাখার চেয়ারম্যান ও বিশিষ্ঠ সমাজ সেবক সাংবাদিক শামস উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোবারক হোসেন হাওলাদার ও আতাউল গনি শিপন। বিকেলে চরফ্যাশন সাংস্কৃতিক কর্মীদের মনোমুগ্ধকর গান ও নৃত্যানুষ্ঠানের মধ্য দিয়ে এ বনভোজন ও গুনিজন সংবর্ধনা শেষ হয়।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ