ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • অবৈধ সম্পদ অর্জন, এস কে সিনহার বিরুদ্ধে প্রতিবেদন পেছাল

     অবৈধ সম্পদ অর্জন, এস কে সিনহার বিরুদ্ধে প্রতিবেদন পেছাল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ক্ষমতার প্রভাব খাটিয়ে অবৈধভাবে সম্পদ অর্জন ও প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার বিরুদ্ধে দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ৩ এপ্রিল ধার্য করেছে আদালত।

    বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক রবিউল আলম এই তারিখ ঠিক করেন।


    মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল আজ বৃহস্পতিবার। কিন্তু দুদক প্রতিবেদন দাখিল করতে পারেননি। ফলে নতুন তারিখ ধার্য করেন আদালত।

    এর আগে গত বছরের ১০ অক্টোবর দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ে ৭ কোটি ১৪ লাখ ৫ হাজার ৮৬৫ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং মানি লন্ডারিংয়ের অভিযোগ এনে (ঢাকা-১) মামলাটি করেন।

    মামলার বিবরণে উল্লেক করা হয়, ক্ষমতার প্রভাব খাটিয়ে এস কে সিনহা ভাইয়ের নামে অবৈধভাবে বরাদ্দ নেওয়া প্লটটি পূর্বাচল থেকে উত্তরার ৪ নম্বর সেক্টরের ৬ নম্বর সড়কে (বাড়ি নম্বর ১/এ) স্থানান্তর করেন। পরবর্তী সময়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) থেকে অনুমোদনও করান। বরাদ্দ পাওয়ার পর সিনহা প্লটটি তার আত্মীয় জনৈক শঙ্খজিৎ সিংহকে পাওয়ার অব অ্যাটর্নি নিয়োগ করেন।

    আর প্লটের সম্পূর্ণ অর্থ (৭৫ লাখ টাকা) নিজেই পরিশোধ করেন। পরে ওই প্লটে ৯ তলা ভবন নির্মাণ করেন তিনি।

    মামলার এজাহারে বলা হয়, এস কে সিনহা ক্ষমতার অপব্যবহার করে ভাই ও নিজের আত্মীয়ের নামে-বেনামে সম্পদ অর্জন করেছেন, যার কোনো বৈধ উৎস নেই। এগুলো তার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ।

    দুদকের অনুসন্ধানে প্রকৌশলীর প্রতিবেদন থেকে জানা যায়, উত্তরা আবাসিক এলাকায় ভবন নির্মাণে ব্যয় হয় ৬ কোটি ৩১ লাখ ৫ হাজার ৮৬৫ টাকা। এ ছাড়া প্লটের মূল্য হিসেবে রাজউকে পরিশোধ করা হয় ৭৫ লাখ টাকা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ