ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • বরগুনায় পর্ণোগ্রাফি মামলায় ৫ কিশোরকে কারাদণ্ড

     বরগুনায় পর্ণোগ্রাফি মামলায় ৫ কিশোরকে কারাদণ্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনায়  এক স্কুল ছাত্রীর ছবির সঙ্গে একটি নগ্ন ছবি যুক্ত করে তা সামাজিক যোগাযোগে ভাইরাল করার অভিযোগ প্রমানিত হওয়ায় পর্ণোগ্রাফি আইনে ৫ জন কিশোরকে প্রত্যেককে দুই বছর করে স্বশ্রম কারাদন্ড, ১০ হাজার টাকা করে অর্থ দন্ড অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত।

    বুধবার দুপুরে বরগুনার শিশু আদালতের বিচারক মো. হাফিজুর রহমান এ রায় ঘোষনা করেন। দন্ডপ্রাপ্ত আসামীরা হল, বরগুনা জেলার তালতলী উপজেলার বেহালা গ্রামের হারুন মিস্ত্রীর ছেলে মহিউদ্দিন(১৫) ফিরোজ মিস্ত্রীর ছেলে রিয়াজ (১৬) বাবুলের ছেলে বিপ্লব (১৬) কেশবের ছেলে অভিজাত কানাই (১৬) ও মোখলেছ খানের ছেলে বেল্লাল (১৬)। দন্ডিত কিশোরা এসময় আদালতে উপস্থিত ছিলেন।

    জানা যায়, একই উপজেলার সুনিল বিশ্বাসের নবম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে ওই আসামীরা পথে ঘাটে উত্যক্ত করে। মেয়েটি প্রতিবাদ করলে আসামী বিপ্লব কৌশলে স্কুল ছাত্রীর ছবি তুলে নেয়। পরে স্কুল ছাত্রীর ছবির সঙ্গে অপর একটি নগ্ন ছবি যুক্ত করে সেই ছবি সামাজিক যোগাযোগে প্রচার করে।

    বাদী দেখতে পেয়ে ২০১৬ সালের ৮ জানুয়ারী তালতলী থানায় মামলা করে। তদন্তকারী কর্মকর্তা মো: নুরুজ্জামান মামলার তদন্ত শেষে ২০১৬ সালের ৩১ মার্চ ৫ জন আসামীর বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করেন। আসামী পক্ষের আইনজীবী মো. নিজাম উদ্দিন বলেন, আমরা উচ্চ আদালতে আপীল করব। রাষ্ট্র পক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান বলেন, কিশোর হলেও এখন তারা বয়স্ক। কিশোররা জঘন্যতম অপরাধের সঙ্গে যুক্ত হয়েছিল। আদালত যথাযথ রায় দিয়েছেন। রায় রাষ্ট্র পক্ষ সন্তুষ্ট।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ