ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • বামনায় হাউজহোল্ড সাইলো বিতরণ

     বামনায় হাউজহোল্ড সাইলো বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে খাদ্য অধিদপ্তরের উদ্যোগে বরগুনার বামনায় দুর্যোগকালীন জরুরী প্রয়োজনে পারিবারিক পর্যায়ে খাদ্য মজুদের লক্ষ্যে বামনা সদর ইউনিয়নের উপকারভোগীদের মাঝে হাউজহোল্ড সাইলো বিতরন করা হয়। বুধবার উপজেলা খাদ্য গুদাম মাঠে এ বিতরন কর্মসুচী অনুষ্ঠিত হয়।

    বিতরণ কর্মসুচীর উদ্বোধন করেন বামনা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এড.চৌধুরী কামরুজ্জামান সগীর। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সচিব ও বিভিন্ন ওয়ার্ডের সদস্য এবং গ্রাম পুলিশবৃন্দ। বামনা উপজেলার ৪ ইউনিয়নের মোট ৬ হাজার উপকারভোগীর মাঝে পর্যায়ক্রমে এ সাইলো বিতরণ করা হবে।

    উপজেলা খাদ্য অফিস সুত্রে জানাযায়, দেশের বিভিন্ন স্থানে বসবাসরত দরিদ্র, অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠি ও দুর্যোগপ্লাবন এলাকার জনগোষ্ঠির নিরাপদ খাদ্য সংরক্ষনের জন্য ২৩টি জেলার ৫৫টি উপজেলায় ৩লাখ পিস পারিবারিক সাইলো বিতরন করা হবে।

     

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ