ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • মাছ ধরা নিয়ে সংঘর্ষ, জেলেকে পিটিয়ে হত্যা

    মাছ ধরা নিয়ে সংঘর্ষ, জেলেকে পিটিয়ে হত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    ভোলার লালমোহনের মেঘনা নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে জেলেদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় আজগর আলী (২৫) নামের এক জেলেকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

    মঙ্গলবার বিকালে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের মেঘনা নদীর ৮নং চরের পূর্ব পাশে এ ঘটনা ঘটে।

    নিহত আজগর আলী তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের খোরশেদের ছেলে।

    স্থানীয় সূত্রে জানা যায়, তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের মতিন মাঝির নৌকার জেলেরা নদীতে মাছ ধরতেযায়। মঙ্গলবার বিকালের দিকে তারা ফেলে রাখা জাল তুলতে থাকেন। এ সময় লালমোহনের বাত্তিরখাল এলাকার নয়ন মাঝির নৌকা থেকে ৭-৮ জন মিলে ওই জালের ওপর জাল ফেলতে থাকে।

    এর প্রতিবাদ করলে নয়ন মাঝির নৌকার জেলেরা ক্ষিপ্ত হয়ে মতিন মাঝির মাছ ধরা নৌকাতে থাকা জেলেদের ওপর হামলা করে।

    হামলায় আজগীর আলী গুরুতর আহত হন। পরে তাকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

    এছাড়া এ সময় আহত হন মতিন মাঝি, কামাল, রাসেল, জহুর ও ছলেমানসহ পাঁচজন।

    লালমোহন থানার ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ