ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • লালমোহনে জেলেকে পিটিয়ে হত্যা

    লালমোহনে জেলেকে পিটিয়ে হত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার লালমোহন উপজেলায় মেঘনা নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে দুই ট্রলারের জেলেদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় আজগর আলী (২৭) নামের এক জেলেকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় আহত হন আরও ৫ জেলে।

    মঙ্গলবার (২৫ জানুয়ারি) বিকেলে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের মেঘনা নদীর ৮ নং চরের পূর্ব পাশে এ ঘটনা ঘটে। নিহত আজগর আলী তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের খোরশেদ মাাঝির ছেলে।

    পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, মঙ্গলবার সকালে তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের মতিন মাঝির ট্রলারের জেলেরা নদীতে মাছ ধরতে যান এবং বিকেলের দিকে ওই জেলেদের ফেলে রাখা জাল তুলতে থাকেন। এ সময় লালমোহন উপজেলার বাত্তির খাল এলাকার নয়ন মাঝির ট্রলার থেকে ৭ থেকে ৮ জন মিলে ওই জালের ওপর জাল ফেলতে থাকেন।

    এর প্রতিবাদ করলে নয়ন মাঝির ট্রলারের জেলেরা ক্ষিপ্ত হয়ে মতিন মাঝির মাছ ধরা ট্রলারে থাকা জেলেদের ওপর হামলা চালান। হামলায় আজগর আলী, মতিন মাঝি, কামাল, রাসেল, জহুর ও ছলেমানসহ ৫ জন আহত হন। তাদের মধ্যে আজগর আলী গুরুতর আহত হন। পরে তাকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ