ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • আমতলীতে খাল লিজ দেওয়ায় রবিশস্য চাষাবাদ ব্যাহত

    আমতলীতে খাল লিজ দেওয়ায় রবিশস্য চাষাবাদ ব্যাহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলী উপজেলার ৪ নংহলদিয়া ইউনিয়নের কুলাইর চর গ্রামের দুষমী সাবানিয়া খালের লিজ দেওয়ায় কৃষকদের ভোগান্তির কোন শেষ নাই। কৃষকরা জানান, দুষমী সাবানিয়া খালের দুইপাড়ের কয়েক শত একর তিন ফসলী কৃষি জমি রয়েছে। উক্ত দুষমী সাবানিয়া খালের পানিদ্বারা কৃষকরা শুকনো মৌসুমের রবিষস্য, মৌসুমি ফসল তরমুজ, মুগডাল, চিনা বাদাম, মিষ্টি আলুসহ বোরো-ইরি ধানের চাষাবাদ করেন।

    গত দুই বছর ধরে উক্ত এলাকার রাশেদুল ইসলাম (রেজাউল) উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় থেকে বাংলা ১৪২৮ সাল থেকে ১৪৩০ সাল পর্যন্ত  দুষমী সাবানিয়া খালের লিজ নিয়ে মাছ চাষ করছেন এবং কৃষকদের ঐ খালের পানি কৃষি কাজে ব্যবহার করতে দিচ্ছেননা। কৃষকরা তরমুজ ও ইরী মৌসুমে খালের পানি ব্যবহার করতে গেলে কৃষকদেরকে মারধর ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন রাশেদুল ইসলাম রেজাউল। এমনকি এলাকার কৃষকদের গরু ছাগলকে পানি পান করাতে দিচ্ছেননা।

    এ ঘটনায় ভুক্তভোগী কৃষকদের বিরুদ্ধে পরপর ৪টি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করারও অভিযোগ রয়েছে রেজাউলের বিরুদ্ধে।  ইতি পূর্বে রাশেদুল এর দায়েরকৃত মিথ্যা মামলায় কয়েকজন কৃষক হাজতবাসও করেছেন। এ ঘটনায় কৃষকদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। তারা অবিলম্বে খালের লিজ বাতিল, মিথ্যা মামলা প্রত্যাহার ও লিজ গৃহীতা রাশেদুলের বিচার দাবি করছেন।

    হলদিয়া ইউপির কুলাইর চর এলাকার ইউপিসদস্য মো. জিয়াউল ইসলাম জোসেফ তালুকদার বলেন, এই খালটি লিজ দেওয়ায় কৃষকরা জমি চাষাবাদ করতে পারছেন না। কৃষক জামাল খান, মান্নান খান,  বাবুল মোল্লা বলেন খালের লিজ বাতিল না করলে কৃষকরা মাঠে মরা যাবে।

    হলদিয়া ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু মল্লিক মুঠো ফোনে জানান লিজ নিয়ে রাসেদুল ইসলাম রেজাউল খালটি লিজ নেওয়ার পর কৃষকদের খালের পানি কৃষি কাজে ব্যবহার করতে দিচ্ছেনা। কৃষকরা খালের পানি ব্যবহার করতে গেলে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন। খালের লিজ বাতিলের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করছি।

    আমতলী উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. নাজমুল ইসলাম মুঠো ফোনে বলেন কৃষকদের অভিযোগ পেয়েছি সরজমিন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ