ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • ক্ষেত থেকে নারীর রগকাটা লাশ উদ্ধার

    ক্ষেত থেকে নারীর রগকাটা লাশ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কক্সবাজারের পেকুয়া উপজেলায় ক্ষেতে বাম হাত ও দুই পায়ের রগকাটা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

    মঙ্গলবার দুপুর ১২টায় পেকুয়া সদর নুইন্যামুইন্যা ব্রিজ বিলের একটি ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। ওই নারীর পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

    নিহত নারীর নাম মোহছেনা আক্তার (৩৭)। তিনি কক্সবাজার পৌরসভার খাজা মঞ্জিল এলাকার ছাবের আহমদের মেয়ে।

    প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকালে কৃষকরা ক্ষেতে চাষ করতে যাওয়ার সময় ওই লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

    পেকুয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলি বলেন, লাশের আশপাশে কোনো রক্তের চিহ্ন নেই। তবে পরিহিত বোরকায় রক্তের দাগ রয়েছে। লাশের পাশেই একটি  ব্যাগ পাওয়া গেছে। সেই ব্যাগে মোবাইল ফোন, স্মার্টকার্ড ও কিছু টাকা রয়েছে। তা ছাড়া নিহতের ডান হাতে ঘড়ি রয়েছে।

    তিনি আরও বলেন, স্মার্টকার্ডের তথ্যানুযায়ী নিহতের বাড়ি কক্সবাজার শহরে। তিনি কীভাবে পেকুয়া এলেন; কিংবা কে নিয়ে এলো কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

    ঘটনাস্থলে সিআইডি, পিবিআই ও পুলিশের ক্রাইম ইউনিট এসেছে। তারা লাশ ও ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে।
     


    পিএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ