ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • দৌলতখানের অসহায় শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন ডা: রাজ

    দৌলতখানের অসহায় শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন ডা: রাজ
    ছবি ক্যাপশন, শিশু রনিকে হাসপাতালে দেখতে গেলেন ডা. রাজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দৌলতখান উপজেলার রাধাবল্লভ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র মো. রনি (৬) সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলে অবস্থার অবনতি দেখে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ  করেন। আর্থিক অসচ্ছলতার কারণে অসহায় জেলে বিল্লাল হোসেনের পক্ষে ছেলের চিকিৎসার ব্যয়ভার বহন করা সম্ভব হয়ে উঠেনি।

    ছেলেকে বাঁচাতে এক হাসপাতাল থেকে অন্য হাসপতাল গিয়ে যতোটুকু অর্থ ছিলো সেটিও ব্যয় হয়ে গেছে। শিশু রনি আগের মত স্বাভাবিক জীবনে ফিরে আসবে এমন প্রত্যাশায় স্থানীয় সাংবাদিক সহ অনেকেই তার চিকিৎসার সহযোগীতা চেয়ে ফেসবুকে বিষয়টি তুলে ধরেছেন।’

    অবশেষে শিশু রনিকে সুস্থ করে তুলতে চিকিৎসার সকল খরচ বহনে দায়িত্ব নিলেন দৌলতখানের কৃতি সন্তান স্কয়ার হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ডা: আফতাব ইউসুফ রাজ। তিনি রবিবার রাতে অসুস্থ শিশু রনিকে দেখতে বিডিএফের নের্তৃবৃন্দকে সঙ্গে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে  ছুটে যান। এসময় শিশু রনিকে সুস্থ করে তুলতে তার চিকিৎসার সকল ব্যয়ভার বহন করেন ।’

    অধ্যাপক ডাঃ আফতাব ইউসুফ রাজ জানান, ‘বিষয়টি সোশ্যাল মিডিয়া থেকে নজরে আসে। পরিবারটি খুবই অসহায়। মানুষ মানুষের জন্য আর জীবন জীবনের জন্য। শিশুটি যাতে পৃথিবীতে হাসি মুখে বাঁচতে পারে , তাই শিশুটির চিকিৎসার দায়িত্ব নিয়েছি।’

     

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ