ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত বরিশালের ৫ জেলাসহ ৪৩ জেলা, ডুবেছে ১ লাখ ১৪ হাজার হেক্টরের ফসল বরিশালে মাদক মামলায় রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মেহেন্দীগঞ্জে প্রবেশপত্রের সঙ্গে অসংগতি থাকায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি রিপা মুলাদীতে রাস্তা বন্ধ করে দেওয়ায় সেতুর নিচ দিয়ে চলাচল ২০০ পরিবারের  ঢাকা-বরিশাল মহাসড়কে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ বরগুনার ইতিহাসে প্রথম ট্যালেন্টপুলে বৃত্তি পেল জমজ ৩ বোন শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পাথরঘাটায় বাজারে আগুন, ৩০ ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত   সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ
  • কলেজ ছাত্র পিয়াস হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

    কলেজ ছাত্র পিয়াস হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার তেলিগাতি সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী পিয়াস- হত্যার বিচারের দাবিতে নেত্রকোনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে সহপাঠীসহ এলাকার লোকজন। 

    সোমবার(২৪ জানুয়ারি) সকাল ১১ টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা আসামীদের দ্রুত গ্রেফতার ও সুষ্ঠু বিচার দাবী করেছেন। 

    সূত্রে জানা যায়, উপজেলার শ্রীরামপাশা এলাকার জনৈক রাসেল মিয়ার পতিত জমিতে সোমবার সন্ধ্যার দিকে মেয়ে হেনা আক্তারের সঙ্গে মা রুমেলা আক্তারের জমিজমা ও পারিবারিক বিষয়াদি নিয়ে কথা কাটাকাটি হয়। রুমেলার ছেলে পিয়াস মাকে ফিরিয়ে আনতে যান।এসময় তার আপন বোন জামাই সুনু ফকিরের সঙ্গে পিয়াসের হাতাহাতি হয়। একপর্যায়ে বোন জামাই গলায় ধারালো ছুরি দিয়ে টান দিলে গুরুতর আহত হয় শ্যালক পিয়াস। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ময়মসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

    ঘটনার পরদিন রাতে নিহত পিয়াসের মা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেন। এতে সোনা ফকিরকে প্রধান আসামি করে ১২ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়। এ ঘটনায় সোনা ফকির ও হেনা আক্তারকে আটক করে পুলিশ। 

    নিহত পিয়াস হত্যা মামলায় বাদী ও তাঁর পরিবার জনায়, তাদের মামলা তুলে নিতে আসামিসহ তাঁদের পরিবারের লোকজন হুমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে বাদী জেলা পুলিশ সুপারের কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন।


    পিএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ