ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • অর্ধেক জনবল নিয়ে চলবে সব অধস্তন আদালত

    অর্ধেক জনবল নিয়ে চলবে সব অধস্তন আদালত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশে বাড়ছে করোনার সংক্রমণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আজ থেকে দেশের সব অধস্তন আদালত/ট্রাইব্যুনালে অর্ধেক সংখ্যক সহায়ক কর্মকর্তা/কর্মচারী নিয়ে কার্যক্রম পরিচালিত হবে।

    সোমবার (২৪ জানুয়ারি) প্রধান বিচারপতির নির্দেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশব্যাপী করোনা ভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) এর বিস্তার রোধকল্পে মন্ত্রিপরিষদ বিভাগের ২৩ জানুয়ারি বিজ্ঞপ্তি অনুসারে আগামী ২৪ জানুয়ারি থেকে সব সরকারি/আধাসরকারি/স্বায়ত্তশাসিত/বেসরকারি অফিসগুলো স্বাস্থ্যবিধি অনুসরণ করে অর্ধেক সংখ্যক কর্মকর্তা/কর্মচারী নিয়ে পরিচালনা করার বিষয়ে নির্দেশনা জারি হয়েছে।

    কোভিড-১৯ সংক্রমণের সার্বিক অবস্থার অবনতি হওয়ায় এবং উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় প্রধান বিচারপতি জ্যেষ্ঠ বিচারপতিদের সঙ্গে আলোচনাক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করেন যে ২৪ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব অধস্তন আদালত/ট্রাইব্যুনালে স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক অর্ধেক সংখ্যক সহায়ক কর্মকর্তা/কর্মচারী নিয়ে কার্যক্রম পরিচালিত হবে। অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা কর্মস্থলে অবস্থান করবেন।

    আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলেও এতে উল্লেখ করা হয়।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ