ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • গেটস দম্পতির বিচ্ছেদের ঘোষণা

    গেটস দম্পতির বিচ্ছেদের ঘোষণা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বর্তমানে বিশ্বের চতুর্থ সর্বোচ্চ ধনী বিল গেটস ও তার স্ত্রী মেলিন্ডা গেটসের মধ্যে বিবাহ বিচ্ছেদ হচ্ছে। তারা একসাথে ২৭ বছর সংসার করেছেন। এত বছর পর কেনো তারা বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন তা এখনো জানা যায়নি। মঙ্গলবার (৪ মে) রাতে এই বিচ্ছেদের খবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

    মেলিন্ডা গেটস নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে লিখেছেন, আমাদের সম্পর্কের বিষয়ে অনেক চিন্তাভাবনার পরে আমরা বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। গত ২৭ বছর ধরে আমরা একটি ফাউন্ডেশন (গেটস ফাউন্ডেশন) তৈরি করেছি যা সারা বিশ্ব জুড়ে কাজ করে। এটি মানুষকে স্বাস্থ্যকর ও উৎপাদনশীল জীবনযাপন করতে সক্ষম করে তোলে। বিবাহ বিচ্ছেদ হলেও আমরা ফাউন্ডেশনে একসাথে আমাদের কাজ চালিয়ে যাব।

    বিল গেটস এবং তার স্ত্রী যৌথভাবে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন পরিচালনা করেন। সংস্থাটি সংক্রামক রোগ এবং শিশুদের ভ্যাকসিন দেওয়ার মতো লড়াইয়ে বিলিয়ন ডলার ব্যয় করেছে।

    ফোর্বসের তথ্য মতে, বিল গেটস বর্তমানে পৃথিবীর চতুর্থ সর্বোচ্চ ধনী। এখন তার সম্পদের পরিমাণ ১২৪ বিলিয়ন ডলার


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ