ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • দৌলতখানে গভীর রাতে বসতঘর ভাঙচুর

    দৌলতখানে গভীর রাতে বসতঘর ভাঙচুর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার দৌলতখানে বসতঘর ভাঙচুর করে জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। শনিবার(২২ জানুয়ারী) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চরপাতা ইউনিয়নের লেজপাতা গ্রামে এ ঘটনা ঘটে।  জানা যায়, শনিবার গভীর রাতে  লেজপাতা গ্রামের মফিজউদ্দিন হাওলাদার বাড়ীর শামসুল আলম আরিফের বসতঘরে হামলা ও ভাঙচুর করে প্রতিপক্ষ আব্দুর রব গংরা। এসময় হামলাকারীরা বসতঘরটি সম্পূর্ণ গুড়িয়ে দিয়ে আরিফের ভোগদখলীয় জমি দখল করে নেয়।

    ভুক্তভোগী  আরিফ জানান, রাত সাড়ে ১১টার দিকে একই বাড়ীর সাহে  আলমের ছেলে আব্দুর রব ২০-২৫  বহিরাগত লোক ভাড়া করে  লাঠিসোটা ও ধারালো অস্ত্র  নিয়ে তার বসতঘরে হামলা করে। এসময়  হামলাকারীরা বসতঘরটি সম্পূর্ণ গুড়িয়ে  দেয় এবং জমি দখল করে। পরে ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে  হামলাকারীরা সটকে পড়ে।

    এবিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের পাওয়া যায়নি। দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বজলার রহমান বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে।  তদন্ত করে  আইনি ব্যবস্থা নেয়া হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ